কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ০১:০৯ PM

এনডব্লিউআরপি

কন্টেন্ট: পাতা

প্রকল্পের নাম: “জাতীয় পানি সম্পদ পরিকল্পনা প্রণয়ন (Preparation of National Water Resources Plan)”

উদ্যোগী মন্ত্রণালয়: পানি সম্পদ মন্ত্রণালয়

বাস্তবায়নকারী সংস্থা: পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)

প্রকল্পের বাস্তবায়নকাল: এপ্রিল ২০২৫ হতে জুন ২০২৭ পর্যন্ত

প্রকল্পের প্রাক্কলিত ব্যয়: ১১.৭০ কোটি টাকা (সম্পূর্ন জিওবি)

প্রকল্পের অনুমোদন:

পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) কর্তৃক বাস্তবায়নাধীন “জাতীয় পানি সম্পদ পরিকল্পনা প্রণয়ন (Preparation of National Water Rersources Plan)” শীর্ষক কারিগরি প্রকল্পটি সরকার কর্তৃক বিগত ০৮ এপ্রিল, ২০২৫ খ্রিঃ তারিখে অনুমোদন লাভ করে।

প্রকল্প এলাকা: এই পরিকল্পনা বাংলাদেশের পানি সম্পদ ও পানি-সংশ্লিষ্ট সেবার উন্নয়ন, কার্যকর ব্যবস্থাপনা এবং সুশাসন নিশ্চিত করতে সকল অংশীজনের জন্য একটি সমন্বিত ও বিস্তৃত দিকনির্দেশনামূলক কাঠামো হিসেবে কাজ করবে।

প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য:

প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ পানি আইন, ২০১৩ এর ধারা ১৫ অনুযায়ী জাতীয় পানি সম্পদ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ পানি আইন, ২০১৩ ও বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ বাস্তবায়ন ও দেশের পানি সম্পদের যৌক্তিক ও টেকসই ব্যবহার নিশ্চিত করণ।

প্রকল্পের আওতায় গৃহীত কার্যাবলী:

১। বেজলাইন সমীক্ষা:

(ক) ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি সম্পদের প্রাপ্যতার মূল্যায়ন;

(খ) ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি সম্পদের খাতভিত্তিক ব্যবহার ও চাহিদার মূল্যায়ন;

(গ) পানি-নির্ভর বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং ভবিষ্যৎ পানি সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে সংরক্ষণযোগ্য জলাশয় ও প্লাবনভূমি চিহ্নিতকরণের জন্য বৈজ্ঞানিক মূল্যায়ন;

(ঘ) খাতভিত্তিক পানি বণ্টনের জন্য একটি বৈজ্ঞানিক মূল্যায়ন প্রতিবেদন প্রণয়ন;

(ঙ) জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP) বাস্তবায়নের জন্য অংশীজন-ম্যাপিং কাঠামো ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন;

(চ) গ্যাপ বিশ্লেষণসহ জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা (NWMP) পর্যালোচনা প্রতিবেদন প্রণয়ন;

(ছ) জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP) প্রণয়নের জন্য অন্যান্য প্রয়োজনীয় সমীক্ষা/গবেষণা পরিচালনা।

২। জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP) প্রণয়ন:

(ক) কৌশলগত কর্মপরিকল্পনা প্রতিবেদন (Strategic Action Report) প্রণয়ন;

(খ) বিনিয়োগ পোর্টফোলিও (Investment Portfolio) প্রণয়ন;

(গ) আঞ্চলিক পরিকল্পনা (Regional Plans) প্রণয়ন।

৩। পরিবীক্ষণ ও মূল্যায়ন (M&E) কাঠামো:

ক) জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP)-এর কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে উপযুক্ত টুলসসহ একটি কার্যকর ও সূচকভিত্তিক পরিবীক্ষণ ও মূল্যায়ন কাঠামো প্রণয়ন;

খ) জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP) বাস্তবায়নের জন্য পানি খাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো/ব্যবস্থাপনা প্রক্রিয়া প্রতিষ্ঠা;

গ) প্রকল্প ছাড়পত্র এবং অনাপত্তি পত্র প্রদান (NOC) প্রক্রিয়াকে জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP)-এর কার্যক্রমের সঙ্গে সমন্বিত করার জন্য শক্তিশালী ও কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়ন টুলস প্রণয়ন;

ঘ) জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP) অনুসরণ করে পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে WARPO এবং সংশ্লিষ্ট পানি খাতের অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির জন্য পরিকল্পনা নির্দেশিকা, ম্যানুয়াল ও প্রয়োজনীয় টুলস প্রণয়ন;

ঙ) জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP) প্রণয়নকালে প্রাপ্ত যাচাইকৃত স্থানিক (spatial) ও অস্থানিক (non-spatial) তথ্যস্তরসমূহকে WARPO কর্তৃক রক্ষিত জাতীয় পানি সম্পদ ডেটাবেজে সমন্বিত করে তথ্যভান্ডার হালনাগাদ ও শক্তিশালীকরণ; যাতে তথ্যের সামঞ্জস্যতা এবং সহজপ্রাপ্যতা নিশ্চিত হয়ে কার্যকর পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

প্রধান ডেলিভারেবলসমূহ (Major Deliverables):

১। বেজলাইন সমীক্ষা প্রতিবেদনসমূহ (Baseline Study Reports):

ক) ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি সম্পদের প্রাপ্যতা সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনসমূহ;
খ) ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি সম্পদের খাতভিত্তিক ব্যবহার ও চাহিদা সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনসমূহ;
গ) জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP) বাস্তবায়নের জন্য অংশীজন-ম্যাপিং কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রক্রিয়া সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনসমূহ;
ঘ) পানি-নির্ভর বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং ভবিষ্যৎ পানি সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে সংরক্ষণযোগ্য জলাশয় ও প্লাবনভূমি চিহ্নিতকরণের জন্য বৈজ্ঞানিক মূল্যায়ন প্রতিবেদন;
ঙ) খাতভিত্তিক পানি বণ্টন সংক্রান্ত প্রতিবেদন;
চ) শিল্পখাতে পানি ব্যবহার সংক্রান্ত রাজস্ব মূল্যায়ন প্রতিবেদনসহ শিল্প পানি মূল্য নির্ধারণ নীতি (Industrial Water Use Pricing Policy);
ছ) গ্যাপ বিশ্লেষণসহ জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা (NWMP)-এর পর্যালোচনা প্রতিবেদন।

(জ) জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP) প্রণয়নে প্রয়োজনীয় অন্যান্য সমীক্ষাপ্রতিবেদন।

২। জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP):

(ক) সারসংক্ষেপ প্রতিবেদন (Summary Report):
পরিকল্পনার একটি দ্রুত ও সামগ্রিক ধারণা প্রদান করার জন্য জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP)-এর সারসংক্ষেপ প্রতিবেদনে সকল খণ্ডের একটি সমন্বিত ও বিস্তৃত সারসংক্ষেপ উপস্থাপন করা হবে।

(খ) মূল প্রতিবেদন (Main Report):

  • পার্ট এ: প্রেক্ষাপট (The Context)
    পরিকল্পনা প্রণয়নের প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কার্যক্রমের প্রয়োজন নির্ধারণকারী চালিকাশক্তিসমূহের সারসংক্ষেপ উপস্থাপন।

  • পার্ট বি: পরিকল্পনা (The Plan)
    পরিকল্পনার উপাদানসমূহ, সেগুলোর প্রত্যাশিত প্রভাব, ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থার (MIS) সঙ্গে সংযুক্তি এবং ঝুঁকি ও ঝুঁকি ব্যবস্থাপনার সম্ভাবনা বর্ণনা।

  • পার্ট সি: বাস্তবায়ন ব্যবস্থা (Implementation Arrangements)
    পরিকল্পনার উপাদানসমূহের ধাপভিত্তিক বাস্তবায়ন, অর্থায়ন প্রয়োজন, গুরুত্বপূর্ণ আন্তঃসম্পর্ক, পরিবীক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা এবং প্রয়োজনীয় করণীয়সমূহ বর্ণনা।

(গ) বিনিয়োগ পোর্টফোলিও (Investment Portfolio):
এই প্রতিবেদনে উপ-খাতভিত্তিক প্রতিটি কর্মসূচি বর্ণনা করা হবে, যেখানে নীতিগত প্রেক্ষাপট, উদ্দেশ্য ও সারসংক্ষেপ, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সূচকসমূহ, বিদ্যমান নথিপত্র, আন্তঃসম্পর্ক এবং ঝুঁকি অন্তর্ভুক্ত থাকবে।

(ঘ) আঞ্চলিক পরিকল্পনা (Regional Plans):
বিভিন্ন কর্মসূচির আওতাধীন হস্তক্ষেপসমূহ সংশ্লিষ্ট হাইড্রেলিজিক্যাল (Hydrological) অঞ্চলের প্রেক্ষিতে বিবেচনা করে প্রণয়ন করা হবে।

৩। পরিবীক্ষণ ও মূল্যায়ন (M&E) প্রতিবেদন ও টুলস:


(ক) জাতীয় পানি সম্পদ পরিকল্পনা (NWRP)-এর কার্যকর বাস্তবায়নের জন্য উপযুক্ত টুলসসমূহ প্রণয়ন করা হবে।

প্রাতিষ্ঠানিক সমন্বয় পরিকল্পনা ও অংশীজন ম্যাপিং (Stakeholder Mapping) M&E প্রতিবেদন ও টুলস অংশ

হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।
(খ) প্রকল্প ছাড়পত্র (Project Clearance) ও অনাপত্তি পত্র প্রদান (NOC) প্রক্রিয়াকে জাতীয় পানি সম্পদ পরিকল্পনা

(NWRP)-এর সঙ্গে সমন্বিত করার জন্য শক্তিশালী ও কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়ন টুলস প্রণয়ন করা হবে।
(গ) WARPO এবং সংশ্লিষ্ট পানি খাতের অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির জন্য পরিকল্পনা নির্দেশিকা, ম্যানুয়াল ও

প্রয়োজনীয় টুলস প্রণয়ন করা হবে, যাতে তারা NWRP বাস্তবায়ন কার্যক্রম দক্ষভাবে সম্পাদন করতে পারে।

৪। সহায়ক দলিলসমূহ (Supporting Documents):

(ক) প্রকাশিত প্রকল্প প্রতিবেদনসমূহ: প্রকল্পের আওতায় সহায়ক প্রতিবেদনসমূহ পর্যালোচনা ও প্রস্তুত করা হবে।

(খ) বিষয়ভিত্তিক পেপার (Topic Papers): প্রকল্পের বিভিন্ন ধাপে আলোচনা নোট/বিষয়ভিত্তিক পেপার প্রণয়ন করা হবে।

(গ)অন্যান্য প্রতিবেদন: পরামর্শক দল কর্তৃক প্রস্তুতকৃত বিভিন্ন বিষয়ের উপর গবেষণা/সমীক্ষা প্রতিবেদনসমূহ।

(ঘ) ওয়ার্কিং পেপার (Working Papers): পরামর্শক দল কর্তৃক অভ্যন্তরীণ ব্যবহারের জন্য প্রস্তুতকৃত কার্যপত্রসমূহ।

(ঙ) পরিস্থিতি বিশ্লেষণ ও কৌশল বিকল্প প্রতিবেদন (Scenario Analysis and Strategy Options Report):
পানি সম্পদের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি বিশ্লেষণ এবং পরিকল্পনা প্রণয়নের সময় প্রস্তুতকৃত কৌশলগত বিকল্পসমূহ সংক্রান্ত প্রতিবেদন।

(চ) NWRD ডেটা হোল্ডিংস ও তথ্যভান্ডার: এই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সকল ডেটাসেট, তথ্য, জ্ঞানভান্ডার এবং অভ্যন্তরীণ ডকুমেন্টেশন পরামর্শক দল কর্তৃক সংকলন ও প্রস্তুত করা হবে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন